Thursday, July 23, 2026
Home কর্পোরেট এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকিং কার্যক্রমের ঝুঁকি ব্যবস্থাপনা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পরিচালক আ ন ম মঈনুল কবীর। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক এবং ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সুরভী ঘোষ, উপপরিচালক রবিন চন্দ্র পাল এবং ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মো. আব্দুল মান্নান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্মেলনে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সশরীর ও অনলাইনে প্লাটফর্মের মাধ্যমে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সরকার ও সরকারি দল...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) কার্যক্রমের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিশেষ...

মধুমতি ব্যাংক ও পিকেএসএফের মধ্যে সিইএসের আওতায় ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম (সিইএস)-এর আওতায় ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণের লক্ষ্যে সংস্থাটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মধুমতি ব্যাংক পিএলসি। রাজধানীর আগারগাঁওস্থ...

পর্ষদ সভার তারিখ জানালো ট্রাস্ট ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ জুলাই বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত...

Recent Comments