Saturday, June 27, 2026
Home কর্পোরেট এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান হলেন শফিউদ্দিন শামীম

এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান হলেন শফিউদ্দিন শামীম

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ. জেড. এম শফিউদ্দিন (শামীম) ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ১৬ আগস্ট ব্যাংকের ১৬৯তম পর্ষদ সভায় তিনি সর্ব সম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৬৯ সালের ১০ জানুয়ারি এ. জেড. এম শফিউদ্দিন (শামীম) কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং- এ স্নাতক ও স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) এবং যুক্তরাজ্যের ওয়েস্ট স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

শামীম শিক্ষা জীবন শেষে পারিবারিক ব্যবসার সাথে নিজেকে যুক্ত করেন এবং নিষ্ঠা, মেধা ও শ্রম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন এক অনন্য উচ্চতায়। তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী এসকিউ গ্রুপ। এ গ্রুপের মাধ্যমে তিনি প্রতিষ্ঠিা করেন ২৩ টি শিল্প কারখানা, যে সব প্রতিষ্ঠানে ৬,০০০ (ছয় হাজার)- এর অধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।

মানবিক গুণের অধিকারী শামীম একজন মিষ্টভাষী, সদালাপী ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব, যিনি দীর্ঘকাল ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠা করেন এসকিউ ফাউন্ডেশন। যার মাধ্যমে সমাজের বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আত্মকর্মসংস্থান ও জীবন মান উন্নয়নে অবদান রেখে চলেছেন। এ ছাড়াও তিনি তাঁর নিজ এলাকায় অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ধর্মের উপাসনালয় নির্মাণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর রোববার (২৮ জুন) থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন। বৃহস্পতিবার (২৫ জুন) এই ঘোষণা দেন ঢাকায়...

Recent Comments