Friday, July 3, 2026
Home শিক্ষা ও সংস্কৃতি এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

চলতি বছরের (২০২৬) এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা শেষে আগামী ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে ১৪ জুন পর্যন্ত। মাঝখানে ছুটি থাকায় এবার ব্যবহারিক পরীক্ষা কিছুটা দেরিতে আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই হিসাবে এ বছর পরীক্ষার সূচনা হচ্ছে ১১ দিন পরে। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments