Monday, June 15, 2026
Home কর্পোরেট এসএমই উন্নয়নে বিশ্বস্ত সঙ্গী ব্র্যাক ব্যাংক

এসএমই উন্নয়নে বিশ্বস্ত সঙ্গী ব্র্যাক ব্যাংক

দেশজুড়ে এসএমই খাতের উন্নয়ন ও উদ্যোক্তা ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ শিরোনামে ব্যাংকটি নতুন একটি ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে, যা চলবে ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

দীর্ঘ ২০ বছরের পথচলায় ব্যাংকটি ইতোমধ্যে ২০ লাখ এসএমই গ্রাহকের পাশে থেকে প্রায় ২ লাখ কোটি টাকার ঋণ প্রদান করেছে। এই সহায়তা সরাসরি ও পরোক্ষভাবে ২ কোটিরও বেশি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইনের আওতায় ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তারা ১৩.৭৫% সুদে জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন, যা বর্তমানে দেশের অন্যতম সর্বনিম্ন হার। এছাড়া এসএমইদের প্রযুক্তিগত ও আর্থিক প্রয়োজন মেটাতে চালু করা হয়েছে দুটি নতুন সল্যুশন—‘প্রবর্তন’ এবং ‘বিজপে (BizPay)’।

‘প্রবর্তন’ একটি নতুন ধরনের আনসিকিউর্ড ঋণ সুবিধা, যা ই-কমার্স উদ্যোক্তাদের অনলাইন বিক্রির রেকর্ডের ভিত্তিতে দেওয়া হবে। অন্যদিকে, ‘বিজপে’ হলো একটি ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম, যা এসএমইদের বড় অংকের লেনদেনকে আরও সহজ ও কার্যকর করবে।

ব্র্যাক ব্যাংক মনে করে, এই উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments