Friday, July 3, 2026
Home পুঁজিবাজার এসইএমএল লেকচার ইকুইটিকে বেমেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তরের অনুমোদন

এসইএমএল লেকচার ইকুইটিকে বেমেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তরের অনুমোদন

এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডকে (SEML Lecture Equity Management Fund) ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে ইউনিট হোল্ডারদের সম্মতিক্রমে একটি বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তরের চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ১০০২তম কমিশন সভা মঙ্গলবার (১০ মার্চ) কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। অদ্যকার সভায় কমিশন মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ (SEML Lecture Equity Management Fund) এর মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়ায় ইউনিট হোল্ডারদের মতামত সহ ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (Bangladesh General Insurance Company PLC) এর আবেদনের প্রেক্ষিতে, ‘এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ কে মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড হতে বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে।

একই সাথে কমিশন ফান্ড সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক দলিলাদিও অনুমোদন প্রদান করেন। রূপান্তরিত বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ‘এসএইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ এর প্রাথমিক আকার হবে ৫০.০০ কোটি টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (Strategic Equity Management Limited) এবং এর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি এবং কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি (Commercial Bank of Ceylon PLC)।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments