Tuesday, June 23, 2026
Home কর্পোরেট এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)  মঙ্গলবার (৫ই আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান কাইজার এ. চৌধুরী। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সাজির আহমেদকে ব্যাংকের পরিচালক হিসেবে পুনঃনির্বাচিত এবং ডঃ নাসিমা এ. রহমানকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন করা হয়।

সভায় পরিচালক প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২৪ গৃহীত হয়। এছাড়াও, ২০২৫ সালের জন্য এমএম রহমান এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে বিধিবদ্ধ নিরীক্ষক এবং এস এফ আহমেদ এন্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে এবছর এবি ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের ৪৩ বছর পূর্ণ করেছে। সভায় ব্যাংকের এই চার দশকের সঙ্গী সকল নীতিনির্ধারক, শেয়ারহোল্ডারবৃন্দ, আমানতকারী, গ্রাহক এবং পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পানি বাড়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তার ৪৪ জলকপাট

উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। পানির চাপ সামাল দিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের সবকটি ৪৪টি জলকপাট...

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য...

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন,...

Recent Comments