Wednesday, April 29, 2026
Home কর্পোরেট এফএসআইবি পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

এফএসআইবি পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (এফএসআইবি) পিএলসি’র উদ্যোগে ‘এ্যানুয়াল রিস্ক কনফারেন্স-২০২৪’ রবিবার (৮ ডিসেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ও এর উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

 

সম্মেলনের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের (ডিওএস) পরিচালক আ. ন. ম. মঈনুল কবীর।

 

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন এফএসআইবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া। বিশেষ সেশনে ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে মূল্যবান আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের ডিওএস’র যুগ্ম পরিচালক মাহমুদা হক।

 

এছাড়াও, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ আকমল হোসেন, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান এবং রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান আলী নাহিদ খান উপস্থিত ছিলেন।

 

ব্যাংকের সকল আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও শাখার দ্বিতীয় কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার সর্বোত্তম কৌশল নিয়ে আলোচনা হয়, যা ভবিষ্যতে ব্যাংকিং খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর...

আইটি কনসালট্যান্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি কনসালট্যান্ট পিএলসি ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা...

ইউনাইটেড পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২৯ এপ্রিল...

Recent Comments