তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেড আগামী ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখে কোম্পানির পর্ষদ সভা আহ্বান করেছে। সভাটি বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে, জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এ সভায়, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।


