Thursday, June 4, 2026
Home ব্যাংক-বীমা এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত

এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত

প্রবাসী ব্যবসায়ী ও এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ইকবাল আহমেদ আবার ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি সীমার্ক গ্রুপ অব কোম্পানিজ এবং আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে ১২ মার্চ ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। ওই পর্ষদে তাঁকে পরিচালক করা হয়েছিল।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ইকবাল আহমেদ। এরপর ব্যাংকটির নিয়ন্ত্রণ চলে যায় আতর ব্যবসায়ী মাহতাবুর রহমানের কাছে। এরপর তিনি পরিবারের সদস্য ও পরিচিতদের ব্যাংকে যুক্ত করে ব্যাংকটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। একসময় পরিচালক থেকে ইকবাল আহমেদকে বাদ দেওয়া হয়। মাহতাবুর রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ব্যাংকটির কর্মকাণ্ড নিয়ে বিতর্ক থাকলেও কেউ কোনো ব্যবস্থা নেননি।

ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের বাসিন্দা ইকবাল আহমেদ একজন প্রথিতযশা অভিজ্ঞ ব্যবসায়ী। বিশ্বজুড়ে তিনি সততা, সুনাম ও সফলতার সঙ্গে তাঁর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশের নাম বিশ্বদরবারে উজ্জ্বল করেছেন। একটি ছোট পারিবারিক ব্যবসা থেকে সীমার্ক গ্রুপ বিশ্বব্যাপী হিমায়িত সামুদ্রিক খাবার এবং বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ করে। ১৯৭৬ সালে ইকবাল ব্রাদার্স অ্যান্ড কোম্পানি (বর্তমানে আইবিসিও লিমিটেড) তৈরি করেন, যা হিমায়িত সামুদ্রিক খাবার এবং সব ধরনের হিমায়িত খাদ্যপণ্য আমদানি ও বিতরণ করে এবং যুক্তরাজ্য ও ইইউতে ব্ল্যাক টাইগার চিংড়ি আমদানিকারী প্রথম ব্যক্তি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments