এনআরবি ব্যাংক ইংরেজি নববর্ষ ২০২৫ উদযাপন করেছে আনন্দঘন পরিবেশে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, স্বতন্ত্র পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের নেতৃত্বে প্রধান কার্যালয়ে কেক কেটে নতুন বছরের সূচনা করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তারা ব্যাংকের সকল কর্মকর্তাদের নতুন বছরের শুভেচ্ছা জানান এবং আগামীর সাফল্যের জন্য উত্সাহিত করেন। নতুন বছরে গ্রাহকসেবা এবং প্রতিষ্ঠানের উন্নয়নের প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়।


