Friday, July 3, 2026
Home কর্পোরেট এনআরবিসি ব্যাংকের সাথে আইসিবি অ্যাসেটের চুক্তি

এনআরবিসি ব্যাংকের সাথে আইসিবি অ্যাসেটের চুক্তি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাবসিডিয়ারি কোম্পানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইএএমসিএল) ১৫টি ওপেন এন্ড মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করে আসছে। ফান্ডসমূহের ইউনিট বিক্রয় বৃদ্ধিকরণের লক্ষ্যে বিক্রয় প্রতিনিধি হিসেবে এনআরবিসি ব্যাংক এর সাথে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ০৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ সন্ধ্যা ৭:০০ ঘটিকায় এনআরবিসি ব্যাংক, প্রধান কার্যালয়, ১১৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন এবং উপ-ব্যবস্হাপনা পরিচালক জনাব এ.টি.এম. আহমেদুর রহমান এর উপস্থিতিতে সম্পন্ন হয়। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্‌ মাহমুদা আক্তার এবং এনআরবিসি ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম আউলিয়া স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে আইসিবি’র মহাব্যবস্হাপকগণসহ আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং এনআরবিসি ব্যাংক এর উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments