Thursday, April 16, 2026
Home পুঁজিবাজার এডিবি থেকে ৩০ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে এনভয় টেক্সটাইলস

এডিবি থেকে ৩০ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বহুজাতিক ঋণদাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ৩০ মিলিয়ন ডলার ঋণ নেবে। এটি হবে বাংলাদেশের কোনো কোম্পানিকে দেওয়া এডিবির সাসটেনেবিলিটি-লিংকড ঋণ।

গত ১ অক্টোবর অনুষ্ঠিত এনভয় টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের বৈঠকে ঋণ চুক্তি অনুমোদিত হয়।

কোম্পানি সূত্রে  জানা গেছে,আলোচিত ঋণের মেয়াদ হবে ৭ বছর। এর গ্রেস পিরিয়ড হবে ১৮ মাস। অর্থাৎ প্রথম ১৮ মাস পর্যন্ত কোম্পানিটিকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না। গ্রেস পিরিয়ডের পর থেকে ১২টি অর্ধবার্ষিক কিস্তির মাধ্যমে এ ঋণ পরিশোধ করা হবে।

এডিবি থেকে নেওয়া ঋণ মূলত কোম্পানিটির উৎপাদনক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে। এতে কোম্পানির বার্ষিক সূতা উৎপাদনক্ষমতা ৪ হাজার ৫৫০ টন বৃদ্ধি পাবে। ঋণের একাংশ দিয়ে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম বসানো হবে, যার উৎপাদনক্ষমতা হবে সাড়ে ৩ মেগাওয়াট। এছাড়া এর মাধ্যমে স্থানীয় উৎস থেকে নেওয়া ঋণের একাংশও পরিশোধ করা হবে।

এডিবির আলোচিত ঋণ ব্যবহারে এনভয় টেক্সটাইলসের কারখানার আধুনিকায়ন হবে এবং কোম্পানির মুনাফা বাড়বে বলে কোম্পানি আশা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বার কাউন্সিলের সিদ্ধান্তে মাসদার হোসেনের সনদ স্থগিত

সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। পেশাগত...

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ...

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করতে যাচ্ছে সরকার। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে...

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখায় ১৮৮টি প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক, প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করেছে ওয়ালটন।...

Recent Comments