Sunday, April 19, 2026
Home অর্থ-বানিজ্য এক যুগ পর যুক্তরাষ্ট্রে বসছে রিহ্যাবের আবাসন মেলা

এক যুগ পর যুক্তরাষ্ট্রে বসছে রিহ্যাবের আবাসন মেলা

এক যুগ পর যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো-২০২৫। আগামী ৭ থেকে ৯ নভেম্বর তিন দিনব্যাপী এই মেলা নিউইয়র্কে লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে l এই এক্সপো বাংলাদেশের রিয়েল এস্টেট ডেভেলপারদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন গড়তে সহায়ক হবে।

রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলীম উল্লাহ জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারেনি। তাদের অনুরোধে পবিত্র ঈদুল আজহা কারণে টাকা জমার সময়সীমা ২০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ১২ বছর পর যুক্তরাষ্ট্রে রিহ্যাবের ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ভেন্যু পরিদর্শন করেছেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান মো. আলিম উল্লাহ, কো-চেয়ারম্যান মো. ইমদাদুল হক, প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদ ও রিহ্যাবের সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুল ইসলাম বাদল। তারা স্থানীয় কমিউনিটি নেতা, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, সাংবাদিক ও বাংলাদেশি প্রেস ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

এক্সপোতে বাংলাদেশের বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি তাদের প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করবে। থাকবে সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা, যা প্রবাসী জীবন ও বাংলাদেশের মধ্যে আবেগঘন সংযোগ তৈরি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments