Wednesday, April 29, 2026
Home কর্পোরেট এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ইসলামী ব্যাংক সমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভিসা ব্র্যান্ডের ডেবিট কার্ড ইস্যু করে “এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড’’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ভিসা আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৫ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের নিকট থেকে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

এসময় ভিসার সাউথ এশিয়া ও ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ এবং বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, ইসলামী ব্যাংকের বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মোঃ মজনুজ্জামান ও ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মোঃ মোশাররফ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাষ্ট্রের সকল নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট...

জেএমআই হসপিটাল রিক্যুইজিটের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিক্যুইজিট লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।   মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির...

ডাচ বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের...

Recent Comments