Monday, April 20, 2026
Home জাতীয় এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমি (প্রধান উপদেষ্টা) আশা করি এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠকের পর এক ব্রিফিংয়ে প্রেস সচিব এ কথা জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেছেন, যেভাবে ক্যাম্পেইনটা চলছে, তিনি বলেছেন—সারা দেশে উৎসাহ-উদ্দীপনা, শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন, কেউ কারোর বিরুদ্ধে কোনও কথা বলছেন না, কোনও অভদ্র আচরণও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি ইতিবাচক পরিবর্তন।

প্রেস সচিব আরও জানান, উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে ‘টু মেইক ইট পারফেক্ট’। ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা হচ্ছে আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ। আর নেক্সট ওয়ান উইক উনি বলছেন যে খুবই ক্রুসিয়াল। আপনারা জানেন, ইলেকশন ১২ তারিখে, মানে আজকের থেকে মাত্র চার দিন পরেই। উনি বলেছেন, ভোট উৎসবমুখর হবে এবং এটা সেফ হবে উনি আশা করছেন। এটা সেফ হবে, নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন পুরো পরিবার একসঙ্গে ভোট উৎসবে যোগ দেবেন—উনি এটা বলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments