Tuesday, June 16, 2026
Home জাতীয় ঈদে বাজারে আসছে না নতুন নোট

ঈদে বাজারে আসছে না নতুন নোট

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকা বাজারে ছাড়বে না ব্যাংকগুলো। কিছু দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদে নতুন নোট বাজারে ছাড়া হবে। আপাতত এমন সিদ্ধান্তই নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকগুলোকে এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

যদিও এর আগে বলা হয়েছিল, ১৯ মার্চ থেকে বঙ্গবন্ধুর ছবিসহ ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে। এখন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে—ঈদের পর এপ্রিল-মে মাসে ছাপানো নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এরই মধ্যে নতুন নোটের ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ ঈদুল আজহার সময় বাজারে যে নোট ছাড়া হবে, ওই নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না।

জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বিনিময় স্থগিত করা সংক্রান্ত একটি চিঠিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে,  ‘আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রেশ নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আপনাদের ব্যাংক শাখায় যেসব ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে—তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করা এবং পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত আপনাদের পরামর্শ প্রদান করা হলো।’

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল—সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া নতুন নোট বিতরণ চলবে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত। ওই সময় বলা হয়, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট সংগ্রহ করতে পারবেন না। ঢাকা, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরে অবস্থিত বিভিন্ন ব্যাংকের ৮০টি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে বলে জানানো হয় কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments