Tuesday, June 16, 2026
Home জাতীয় ঈদুল ফিতরের শিক্ষা কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ঈদুল ফিতরের শিক্ষা কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়, এটি জাতির জন্য একতা ও সম্প্রীতির শিক্ষা দেয়। তাই এই শিক্ষা কাজে লাগিয়ে দেশ ও সমাজকে ঐক্যবদ্ধ করাই এখন সবচেয়ে জরুরি।

সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘‘আমরা একে অপরের প্রতি সহনশীল হব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব। এর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।’’

প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ শান্তি চায়, যাতে তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। তিনি বলেন, ‘‘ঈদুল ফিতরের বার্তা আমাদেরকে শুদ্ধ করে, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে শেখায়। এই শিক্ষা যদি আমরা বাস্তব জীবনে কাজে লাগাই, তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।’’

তিনি আরও বলেন, ‘‘এই মুহূর্তে আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে দাঁড়িয়ে আছি। আমাদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজন। জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে সব বাধা অতিক্রম করে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া সম্ভব।’’

অনুষ্ঠানে উপদেষ্টাবৃন্দ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, কূটনীতিক, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য, সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ড. ইউনূস বলেন, ‘‘আমরা পরস্পরের মঙ্গল কামনা করি এবং দেশ ও বিশ্বে শান্তির জন্য কাজ করতে চাই। আমাদের উচিত ভেদাভেদ ভুলে একসঙ্গে এগিয়ে যাওয়া।’’ ঈদের শিক্ষা গ্রহণ করে শান্তি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬ছবি: আয়োজকদের সৌজন্যে নারী কর্মীদের সৃজনশীল...

এভারেস্টজয়ী ব্যাংকারকে সম্মাননা দিল পূবালী ব্যাংক

দীর্ঘ ১৪ বছর পর আবারো বাংলাদেশী এক নারী বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। নুরুননাহার নিম্নি, পেশায় ব্যাংকার এ অভিযাত্রীকে সম্মাননা দিয়েছে পূবালী ব্যাংক...

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

Recent Comments