বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে এস আলম গ্রুপের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের মোট ১৩১ কোটি ৮৯ লাখ শেয়ার জব্দ বা ‘লকড-ইন’ করা হয়েছে। যা ব্যাংকটির মোট শেয়ারের ৮১ দশমিক ৯২ শতাংশ।
বিএসইসির দেওয়া আদেশে জানানো হয়েছে, এস আলম-সহ ২৬ ব্যাক্তি এবং গ্রুপের ৫৬টি প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার রয়েছে।
এদিকে, আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ব্যাংকটির শেয়ার দর ছিল ৫৬.৮০ টাকা। এই দরে এস আলমের কাছে থাকা মোট শেয়ারের মূল্য দাঁড়ায় ৭ হাজার ৪৯১ কোটি টাকা।


