Sunday, April 19, 2026
Home আন্তর্জাতিক ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪ ইসরায়েলি, আহত ৬৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪ ইসরায়েলি, আহত ৬৩

শুক্রবার ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ ৭৮ জন নিহত হয়। পাল্টা জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ৪ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছে।

শনিবার ভোরে এক ইসরায়েলি নারী, আবাসিক এলাকার হামলায় দুজন ও আরও একজন নিহত হয়েছে।

ইসরায়েলের দুই দফা হামলার জবাবে শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইসরায়েলের গুশ দান এলাকায় ১০২ জরুরি হটলাইনে অসংখ্য কল আসার কথা জানিয়েছে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি।

জেরুজালেম পোস্ট লিখেছে, তেল আবিব ও রামাত গানে ক্ষেপণাস্ত্র হামলায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার ফাইটার দলগুলোকে এ দুই স্থানে পাঠানো হয়।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি জানিয়েছে, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আটকে পড়া মানুষজন নিয়ে শঙ্কা রয়েছে। রামাত গানে ভবনের কাঠামোগত ক্ষতি হয়েছে এবং সেখানেও আটকে পড়া মানুষজন রয়েছে। জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম ৬৩ জন আহতকে চিকিৎসা দিয়েছে।

জেরুজালেম পোস্ট লিখেছে, ২৬ জনকে শেবা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন মোটামুটি আহত। ১৩ জনকে বেলিনসন হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন মোটামুটি আহত। ১৯ জনকে ইচিলভ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

এমডিএ’র উদ্ধারকারী দল আহতের খবর পাওয়া গেছে, গুশ দান এলাকার এমন ৭ স্থানে অনুসন্ধান চালাচ্ছে। এমডিএ’র একজন মুখপাত্র শুক্রবার ইসরায়েলি গণমাধ্যমকে জানান, গোলার টুকরার আঘাতে মাথায় সামান্য আঘাত পেয়েছেন এক নারী।

এমডিএ প্যারামেডিক ও ডান অঞ্চলের ডেপুটি ডিরেক্টর হ্যারেল শাশন বলেন, ‘ক্ষেপণাস্ত্র আঘাতে গুরুতর ক্ষতিগ্রস্ত একটি ভবনে আমাদের ডাকা হয়েছিল। আমরা আহত ব্যক্তিদের উদ্ধার করেছি, যাদের মধ্যে আনুমানিক ৭০ বছর বয়সি এক নারী ছিলেন।’

‘তিনি ধ্বংসাবশেষে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। আমরা তাকে চিকিৎসাসেবা দিয়েছি এবং হাসপাতালের পথে সিপিআর বা জীবনরক্ষাকারী পদ্ধতি অনুসরণ করি।’ তিনি বলেন, ‘আমরা গুরুতর আহত একজন পুরুষকেও চিকিৎসা দিয়েছি, যিনি মুখে গোলার টুকরার আঘাত পেয়েছিলেন। আরেক নারীকেও আমরা চিকিৎসা দিয়েছি, যিনি গোলার টুকরার আঘাতে মোটামুটি আহত হন।’

‘সামান্য আঘাত পাওয়া আরও কয়েকজন চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছি। এমডিএ’র বড় দল এখনো ঘটনাস্থলে রয়েছে, ভবনের অনুসন্ধান কার্যক্রমে চিকিৎসা সহায়তা নিশ্চিত করছে এবং প্রয়োজনে চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments