Monday, June 15, 2026
Home জাতীয় আসিফের প্রতিশ্রুতিতে স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

আসিফের প্রতিশ্রুতিতে স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

রাজধানীর মিন্টো রোডে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আশ্বাসের পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন। রাত সাড়ে ১২টার দিকে আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে শিক্ষার্থীরা বাংলামোটর থেকে মিন্টো রোডের উদ্দেশে রওনা দেন। পুলিশের বাধায় রাত পৌনে ১টার দিকে তারা রাস্তার ওপর বসে পড়েন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারে থাকাকালে ১৬ বছরে অনেককে রাজনৈতিকভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। বেশিরভাগ অস্ত্রই পুলিশ জব্দ করেছে, তবে লুট হওয়া অস্ত্রের কিছু উদ্ধার সম্ভব হয়নি, যা এখন জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে।” তিনি আরও জানান, পরাজিত ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন উৎস থেকে বাংলাদেশে অস্ত্র প্রবেশ করিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এ সংক্রান্ত তথ্য রয়েছে।

অস্ত্র উদ্ধারে নতুন অভিযান পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে আসিফ বলেন, “যৌথবাহিনীর অভিযান আরও কার্যকরভাবে পরিচালিত হবে। জনগণের জন্য হুমকিস্বরূপ অস্ত্রগুলো দ্রুত উদ্ধার করা হবে। সরকার এর দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করবে।” তিনি আন্দোলনকারীদের অনুরোধ করেন অবস্থান কর্মসূচি প্রত্যাহার করতে। পরে শিক্ষার্থীরা মিন্টো রোড ছেড়ে চলে যান।

এর আগে, আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে লেখেন, “আমার জন্মভূমি হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বাসা থেকে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে। প্রশাসন থাকলেও সন্ত্রাসীদের হাতে অস্ত্র আছে। আমি যাচ্ছি, হয় জন্মভূমি নয় মৃত্যু।” তিনি আরও দাবি করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা দাবি জানাবেন যে, রাতের মধ্যেই সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments