আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ কর্তৃক জারীকৃত মাস্টার সার্কুলারের আওতায় বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং বিষয়ক একটি বিশেষ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. আসাদুজ্জামান ভূঁইয়া এবং সিনিয়র ম্যানেজিং (এসএম) আবু জাফর। এছাড়া, ব্যাংকের সিনিয়র ভিপি তৌহিদ সিদ্দিকীসহ শীর্ষ নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৫২ জন বিনিয়োগ কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীরা বিনিয়োগ শ্রেণীকরণ ও প্রভিশনিং প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত ধারণা লাভ করেন এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি অনুযায়ী বিনিয়োগের ঝুঁকি এবং প্রভিশন নির্ধারণের কার্যকর পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগ ব্যবস্থাপনার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে।


