Saturday, June 27, 2026
Home জাতীয় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো দুই মাস

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো দুই মাস

ব্যক্তিপর্যায়ের করদাতাদের বাৎসরিক আয়ের বিবরণ বা রিটার্ন জমার সময় দুই মাস বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আইন-১ এর দ্বিতীয় সচিব মহিদুল ইসলাম চৌধুরীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আগের নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ব্যক্তিশ্রেণির ও ২০২৪ সালের ১৫ জানুয়ারি কম্পানি পর্যায়ের রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কম্পানি পর্যায়ের রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এনবিআরের ২০২৩-২৪ করবর্ষের জন্য কর দিবসের সময়সীমা বাড়ানোর আদেশ জারি করা হলো।
প্রসঙ্গত, ১ নভেম্বর থেকে শুরু হয়েছে আয়কর সেবা মাস। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কর রেয়াত সুবিধা, করমুক্ত আয় সুবিধা, কর অব্যাহতি আয় সুবিধা, রিটার্ন অনলাইনে দিলে এক হাজার টাকা ট্যাক্স কম দেওয়াসহ ইত্যাদি সুবিধা পাওয়া যায়।

এর আগে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, আয়কর বিষয়ক নতুন আইন ও বাৎসরিক পরিপত্র বের হতে দেরি হওয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর আহ্বান জানিয়েছিল। সময় বাড়ানোর ক্ষেত্রে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমও ইতিবাচক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments