Sunday, June 28, 2026
Home জাতীয় আয়করের ই–রিটার্ন জমায় নথিপত্র লাগবে না, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান

আয়করের ই–রিটার্ন জমায় নথিপত্র লাগবে না, জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান

ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সময় প্রমাণের জন্য সহায়ক কোনো নথি আপলোড করতে হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বুধবার এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ই-রিটার্নের জন্য আপাতত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই এবং করদাতার দেওয়া তথ্যকেই নির্ভুল মনে করবে এনবিআর।”

তবে রিটার্ন জমা দেওয়ার পর কোনো অসঙ্গতি পাওয়া গেলে করদাতাকে দায়ী করা হবে বলে জানান তিনি।

বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দিতে গেলে করদাতাদের বিভিন্ন সহায়ক নথি, যেমন-আয়ের প্রমাণ, ব্যাংক হিসাবের বিবরণী, ঋণ, বাড়ির সম্পত্তির বিবরণীসহ বেশ কিছু নথি জমা দিতে হয়। আয়কর আইনেও এর বাধ্যবাধকতা রয়েছে।

তবে ই-রিটার্ন জনপ্রিয় করতে এসব নথি আপলোড করতে হবে না। এনবিআর চেয়ারম্যান বলেন, “গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে এনবিআর ই-রিটার্ন সিস্টেম উন্নতিতে কাজ করছে। তবে করদাতাদের মধ্যে জনপ্রিয় হয়নি।”

তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৪৪ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন, যার মধ্যে মাত্র ৫ লাখ রিটার্ন অনলাইনে জমা দেওয়া হয়েছিল।

কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর জমা দিতে গেলে সেখানে করের শতাংশ হিসাবে উচ্চ ফি নেয়ার প্রসঙ্গে আবদুর রহমান খান বলেন, “এই প্রথা অযৌক্তিক। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। করের পরিমাণের ওপর শতাংশ হারে যেন কোনো চার্জ নির্ধারণ করা না হয়।”

উদাহরণ দিয়ে তিনি বলেন, “কর ফাইল ২০ হাজার টাকা হোক কিংবা ২ কোটি টাকা হোক-বিষয় একই। তাহলে, কেন করের পরিমাণের উপর শতাংশ ভিত্তিক ফি নেবে?”

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, “প্রয়োজনে করদাতাদের বাড়িতে ভলান্টিয়ার পাঠিয়ে করদাতাদের আয়কর অফিসে যাওয়ার প্রয়োজনীয়তা কমানো হবে। এক্ষেত্রে আমরা স্বল্প সময়ে প্রশিক্ষণ দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের যুক্ত করার পরিকল্পনা করছি, যারা করদাতাদের বাড়িতে গিয়ে আয়কর রিটার্ন প্রস্তুতে প্রয়োজনীয় সহায়তা করবে।”

কালো টাকা সাদা করার সুবিধা আংশিক বাতিল করা হয়েছে; জমি ও ফ্ল্যাটের ক্ষেত্রে ভাবনা কী জানতে চাইলে তিনি বলেন, “বাজেটে বিষয়টা আমরা বিবেচনা করব অথবা অপরিহার্য হলে তার আগেও পরিবর্তন করতে পারি।”

এ বছর করমেলা হবে না কি কর সেবা মাস হবে, এমন প্রশ্নে তিনি বলেন, কর সেবা থাকবে তবে কর মেলার মতো হবে না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সেবা নিতেও করদাতারা আয়কর অফিসে আসবে না। এক্ষেত্রে কল সেন্টারের আওতা বাড়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, তারা বারবার সংস্কারের দাবি তুললেও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নিয়ে...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

Recent Comments