Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য আবারও সিন্ডিকেটের কবজায় চাল ও মুরগির বাজার

আবারও সিন্ডিকেটের কবজায় চাল ও মুরগির বাজার

চালের মৌসুম থাকা সত্ত্বেও বাজারে দামের ঊর্ধ্বগতি থামছে না। আমন মৌসুমে ধানের সরবরাহ যথেষ্ট হলেও মিলারদের কারসাজিতে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম লাগামছাড়া। সরু চালের দাম প্রতি কেজিতে ৮৫ টাকা ছাড়িয়েছে। মাঝারি ও মোটা চাল বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। এক মাসের ব্যবধানে প্রতি কেজি চালে বেড়েছে ১০ টাকা পর্যন্ত।

সরকার শুল্ককর কমিয়ে চাল আমদানি বাড়ালেও তেমন প্রভাব পড়ছে না বাজারে। ব্যবসায়ীরা সরকারের নীতি সহায়তা নিলেও অসাধু মিলাররা মজুতদারি করে দাম বাড়াচ্ছে। এক মাস আগেও প্রতি বস্তা মিনিকেট চালের দাম ছিল ৩ হাজার ৩০০ টাকা, যা এখন ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। নাজিরশাইল চালের দামও বেড়ে ৪ হাজার ৩০০ টাকা হয়েছে।

এদিকে মুরগির বাজারেও সিন্ডিকেটের প্রভাব দেখা যাচ্ছে। রাজধানীর খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়। সাদা লেয়ার মুরগি প্রতি কেজি ২৫০ টাকায় এবং লাল লেয়ার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির কেজি ৬৫০-৭০০ টাকায় এবং গরুর মাংস ৭৫০-৭৮০ টাকায় পাওয়া যাচ্ছে।  ব্যবসায়ীরা জানান, কাপ্তান বাজারের মুরগি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। বিয়ের মৌসুমে চাহিদা বাড়ায় তারা অতিরিক্ত মুনাফার জন্য কৃত্রিম সংকট তৈরি করছে।

ভোক্তারা অভিযোগ করেছেন, বাজার মনিটরিং ব্যবস্থা দুর্বল হওয়ায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেছেন, বাজারে একাধিক সংস্থা তদারকি করলেও ভোক্তারা এর সুফল পাচ্ছেন না। মনিটরিংয়ের অভাবেই কারসাজি করে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, চাল ও মুরগির বাজারে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। অনিয়ম ধরা পড়লে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ক্রেতারা মনে করছেন, অভিযানের প্রভাব বাজারে তেমন টেকসই হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments