Sunday, May 31, 2026
Home জাতীয় আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত বাজারের ১২টি দোকান

আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত বাজারের ১২টি দোকান

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বহরপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পরপরই যথাযথ ব্যবস্থার অভাবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দোকানগুলোর অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বহরপুর বাজারের মুদি দোকানি শ্যামল কুমারের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এর মধ্যে আশরাফুল হোসেন লুলুর কাপড়ের দোকান, তারেক বিশ্বাসের হোটেল, আফজাল হোসেনের আলুর আড়ত, সাইদুল মোল্লার কাঁচা তরকারির আড়ত, মজিদ মণ্ডলের মুদিখানা, হারেজের কাঁচামালের আড়ত, কালুর মাছের আড়ত, আবুল কালাম আজাদের মুদি দোকান, সেলিম বিশ্বাসের সাইকেল পার্টস দোকান, সুশান্ত শিকদারের খাবার হোটেল এবং পলাশ শেখের কাঁচামালের আড়ত সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, “আমার কয়েকটি গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিল, এছাড়া ক্যাশে ছিল ৯৬ হাজার টাকা। আগুন লাগার পর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি, কিন্তু বাকি সবই পুড়ে গেছে। আমার ১৫ লাখ টাকার ব্যাংক ঋণ রয়েছে। এখন আমি কীভাবে এই ঋণ শোধ করব?অন্যান্য ব্যবসায়ীরাও একই ধরনের ক্ষতির কথা জানিয়ে দ্রুত সরকারি সহায়তা দাবি করেছেন।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন জানান, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।”তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ব্যবসায়ীদের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হতে পারে।”

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, বাজার এলাকায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments