Thursday, April 30, 2026
Home অর্থ-বানিজ্য আউটসোর্সিংয়ে কাজ পাবেন ১৮-৬০ বছর বয়সীরা

আউটসোর্সিংয়ে কাজ পাবেন ১৮-৬০ বছর বয়সীরা

কাজের  গতিশীলতা আনা, স্বল্পসময়ে সেবাগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহি এবং মানসম্মত সেবা ক্রয়ের লক্ষ্যে আউটসোর্সিংয়ের নতুন নীতিমালা করেছে সরকার। ১৮ থেকে ৬০ বছর বয়সীরা আউটসোর্সিং কাজের সুযোগ পাবেন। তিনটি বিশেষ সেবা এবং পাঁচটি সাধারণ ক্যাটাগরিতে কাজের সুযোগ পাওয়া ব্যক্তিরা মাসে সর্বোচ্চ ৪২ হাজার ৯৭৮ টাকা এবং সর্বনিম্ন ১৬ হাজার ৬৭৩ টাকা করে পাবেন।

বুধবার (১৬ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এতে সই করেছেন মঙ্গলবার (১৫ এপ্রিল)। ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’ নামের এ নীতিমালা অবিলম্বে কার্যকর হবে।

এ নীতিমালা মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সেবা সরবরাহকারী এবং সেবাকর্মীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে নেওয়া এ কৌশলগত পদ্ধতির উদ্দেশ্য হলো- সীমিত সম্পদ ব্যবহার করে মানসম্মত সেবা ক্রয় করা।

নীতিমালা অনুযায়ী, সোসিওলোজিস্ট, প্রকৌশল সেবা, প্রশিক্ষণ সেবা, গবেষণা, ব্যবস্থাপনা সেবা, পরিদর্শন সেবা, আইটি সেবা এবং অনুরূপ সেবার ক্ষেত্রে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন এলাকায় মাসিক ৪২ হাজার ৯৭৮ টাকা পাবেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এবং সাভার পৌর এলাকার ক্ষেত্রে পাবেন ৪০ হাজার ৩০২ টাকা। আর অন্যান্য এলাকার জন্য ৩৮ হাজার ৯৬৪ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সকুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে

সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট...

Recent Comments