Saturday, May 30, 2026
Home পুঁজিবাজার আইপিও অনুমোদনের সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জ, নীতিমালার খসড়া অনুমোদন

আইপিও অনুমোদনের সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জ, নীতিমালার খসড়া অনুমোদন

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন প্রক্রিয়া আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ বিধিমালা, ২০২৫-এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে আইপিওর চূড়ান্ত অনুমোদন দেবে কমিশন। সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭৭তম কমিশন সভায় গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ বিবেচনায় নিয়ে পাবলিক ইস্যু বিধিমালা, ২০১৫ বাতিল করে পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ বিধিমালা, ২০২৫-এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নেয় কমিশন। এটি জনমত যাচাইয়ের জন্য বিএসইসির ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে আইপিওর চূড়ান্ত অনুমোদন দেবে বিএসইসি। ফলে আইপিও অনুমোদন প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে। পাশাপাশি ইস্যুয়ার কোম্পানিগুলোর করপোরেট গভর্ন্যান্স, নিরীক্ষক ও ইস্যু ম্যানেজারদের দায়িত্ব ও ভূমিকা স্পষ্ট করা হয়েছে। ফলে তাদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়বে।

নতুন বিধিমালার মাধ্যমে আইপিও মূল্য নির্ধারণ বা প্রাইসিংয়ের উন্নতি হবে, যা ন্যায্য প্রাইসিং নিশ্চিত করবে। এতে ভালো মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহী হবে বলে আশা করছে বিএসইসি।

এর আগে মে মাসে পাবলিক ইস্যু বিধিমালা বিষয়ে বিএসইসির কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেয় সংস্কার টাস্কফোর্স। সুপারিশসগুলোর মধ্যে আইপিও অনুমোদনের ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ প্রাথমিক অনুমোদন এবং তার ভিত্তিতে বিএসইসি চূড়ান্ত অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়। আইপিও বা পাবলিক ইস্যুর ক্ষেত্রে যারা নিরীক্ষকের দায়িত্ব পালন করবে তাদের উপযুক্ত ও সঠিক মানদণ্ড দেয়া হয়।

সুপারিশে তালিকাভুক্তিতে আগ্রহী কোম্পানির সঠিক মূল্যায়নের জন্য একটি সুগঠিত আইপিও ভ্যালুয়েশন মডেল তৈরি করে দেয়া হয়। যাতে আগামীতে ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো তালিকাভুক্তিতে উৎসাহী হয়। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ অধিকতর সুরক্ষিত রাখতে আইপিও অনুমোদন প্রক্রিয়ায় ইস্যু ম্যানেজারদের সুনির্দিষ্ট দায়দায়িত্ব ও ভূমিকা নির্ধারণের পাশাপাশি ইস্যুয়ার কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণে বিস্তারিত সুপারিশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments