Friday, July 3, 2026
Home জাতীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

এখন প্রধান চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ অক্টোবর ) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার নিরাপত্তায় সারা দেশে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিডিআর, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সী ও পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments