Monday, June 15, 2026
Home কর্পোরেট আইএফআইসি ব্যাংকের আন্তর্জাতিক তথ্য সুরক্ষা সনদ অর্জন

আইএফআইসি ব্যাংকের আন্তর্জাতিক তথ্য সুরক্ষা সনদ অর্জন

 

আইএফআইসি ব্যাংক তার গ্রাহকদের সর্বোচ্চ ডাটা সিকিউরিটি এবং তথ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জন করেছে। এটি টানা তৃতীয় বারের মতো পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই-ডিএসএস) সনদ লাভ করেছে। ব্যাংকটি এই সনদ অর্জন করেছে শক্তিশালী সিস্টেম, উন্নত নেটওয়ার্ক সিকিউরিটি এবং স্পর্শকাতর তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে পিসিআই-ডিএসএস-এর নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ করার মাধ্যমে।

সোমবার (১৮ নভেম্বর) পুরান পল্টনে আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার কাছে সনদপত্রটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে পিসিআই-ডিএসএস মূল্যায়নকারী প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্টস (ইআইসি)-এর প্রধান নির্বাহী মশিউল ইসলাম, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনিতুর রহমান, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, হেড অফ আইটি মো. নাজমুল হক তালুকদারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

আইএফআইসি ব্যাংক এর এই সাফল্য গ্রাহকদের জন্য একটি বড় নিশ্চয়তা, যেখানে তথ্য সুরক্ষা ও গ্রাহকের গোপনীয়তা সর্বোচ্চ গুরুত্ব পায়। এই অর্জন ব্যাংকটির আধুনিক প্রযুক্তি ব্যবস্থাপনা এবং সুরক্ষার প্রতি ধারাবাহিক প্রতিশ্রুতিরই ফলস্বরূপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ভারতে উপদেষ্টাকে হয়রানির অভিযোগ, তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় আটকে রাখার ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী...

আগস্ট থেকেই জিপিএস ছাড়া চলবে না কোনো গণপরিবহন

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর করতে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন...

এনআরবি ব্যাংক পিএলসি  বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করল

এনআরবি ব্যাংক পিএলসি এবং ভিসা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করেছে। এর মাধ্যমে দেশজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বেতন বিতরণ ব্যবস্থাকে রূপান্তরিত করার...

নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিকের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, ধাপে ধাপে...

Recent Comments