Thursday, June 4, 2026
Home জাতীয় অবশেষে সেনাবাহিনীর উদ্যোগে ৫ ঘণ্টা পর বনানীতে যান চলাচল স্বাভাবিক

অবশেষে সেনাবাহিনীর উদ্যোগে ৫ ঘণ্টা পর বনানীতে যান চলাচল স্বাভাবিক

রাজধানীর বনানীতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধ শেষ হয়েছে সেনাবাহিনীর হস্তক্ষেপে। অবরোধ প্রত্যাহারের পর রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ধীরে ধীরে স্বাভাবিক হয় মহাখালী রুটের ইনকামিং ও আউটগোয়িং ট্রাফিক।

অবরোধকারীরা মূলত ঢাকা জেলার সিএনজি অটোরিকশা চালক, যারা ঢাকা মহানগরে চলাচলের অনুমতি দাবি করছিলেন। তাদের অভিযোগ, মহানগরে প্রবেশ করলে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মামলা কিংবা হয়রানির শিকার হতে হয়। এ অবস্থায় তারা সকাল ১০টা থেকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিএ সদর দফতরের সামনে জড়ো হতে থাকেন।

পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকে এবং দুপুর ১টার দিকে বনানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে মূল সড়কে যান চলাচল বন্ধ করে দেন চালকরা। এতে করে মহাখালী ও আশেপাশের এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে অফিস ফেরত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়।

অবরোধ চলাকালীন সিএনজিচালকরা বিআরটিএ ভবন ঘেরাও করে রাখেন। কেউ ভেতরে প্রবেশ বা বাহির হতে পারছিলেন না। আন্দোলনকারীদের দাবি ছিল, “ঢাকা জেলার সিএনজিগুলো মহানগরের ভেতর চলতে পারবে এবং কোনো মামলা দেওয়া যাবে না।”

এমন সংকটময় পরিস্থিতিতে বিকেলের দিকে সেনাবাহিনীর একটি দল, প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। প্রায় আধা ঘণ্টার আলোচনার পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিতে সম্মত হন।

সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ ও মধ্যস্থতায় অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধাপে ধাপে যান চলাচল শুরু হয়। বনানী, মহাখালী, তেজগাঁও ও আশেপাশের এলাকায় ধীরে ধীরে স্বস্তি ফিরে আসে।

এই ঘটনার পর সবার দৃষ্টি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে। সিএনজিচালকদের দাবির বিষয়ে বিআরটিএ বা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments