Tuesday, June 2, 2026
Home জাতীয় অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের পরামর্শ রেল উপদেষ্টার

অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের পরামর্শ রেল উপদেষ্টার

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রেল প্রকল্প গ্রহণে অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে কড়া নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার রেল ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “প্রকল্প গ্রহণে দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে এবং প্রকল্পের মেয়াদ এক থেকে দুই বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ব্যয় যেন প্রয়োজনের বাইরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।”

সভায় ঈদুল ফিতরের রেল চলাচল পর্যালোচনা এবং আসন্ন ঈদুল আজহায় নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতকরণ ছিল মূল আলোচ্য বিষয়। উপদেষ্টা বলেন, রেলে এখনো কোচ ও ইঞ্জিন সংকট রয়েছে। চলমান ২০০ কোচ সংগ্রহের প্রকল্প দ্রুত শেষ করার পাশাপাশি, পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাকে অ্যাসেম্বলিং ও মেরামত কারখানায় রূপান্তরের নির্দেশ দেন তিনি।

এছাড়া টিকিট কালোবাজারি রোধেও কড়া অবস্থান জানান উপদেষ্টা। তিনি বলেন, “সহজ ডট কম যদি কালোবাজারি রোধে ব্যর্থ হয়, তবে তাদের সঙ্গে রেলওয়ের চুক্তি পুনর্বিবেচনা করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেন, ভবিষ্যতে কোনো প্রকল্পের সময় বা ব্যয় বৃদ্ধি মেনে নেওয়া হবে না। রেল ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে হলে সময়মতো ও স্বচ্ছভাবে প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলে তিনি মত দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও...

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ...

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি সচিবালয়ে এসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ছুটির পর...

Recent Comments