Wednesday, June 24, 2026
Home জাতীয় অন্তর্বর্তী সরকারের শপথ আজ

অন্তর্বর্তী সরকারের শপথ আজ

গণআন্দোলনে হাসিনা সরকারের পতনের তিনদিন পর আজ রাতে অন্তর্বর্তী সরকার শপথ নেবে। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের সদস্য সংখ্যা হবে ১৫ জনের মতো।

বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে তাঁর ঢাকা পৌঁছার কথা।

এদিকে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় ড. ইউনূস বলেছেন, ‘কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’

অন্যদিকে প্রতিবেশী কোনো দেশ যাতে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে সে বিষয়ে তিনি পরোক্ষভাবে সতর্ক করে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে তার প্রভাব ভারত ও মায়ানমার, বিশেষ করে ভারতের সেভেন স্টিস্টার্স নামে পরিচিত সাত রাজ্যেও পড়বে।

এদিকে শ্রম আইনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের সাজা বাতিল করেছেন আদালত। বুধবার ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ রায় দেন।

এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের এ সিদ্ধান্ত হয়।

সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশত্যাগ করেন। এর পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়।

শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন হবে এখনো তা চূড়ান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চান এই সরকারের মেয়াদ যেন কমপক্ষে তিন বছর হয়। কারণ তারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, সেটি করতে হলে এই সময়টুকু প্রয়োজন। এতে দেশের বেশিরভাগ মানুষেরও সমর্থন আছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেন তিন মাসের বেশি না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments