Thursday, April 30, 2026
Home কর্পোরেট ৮৬৪ কর্মকর্তাকে স্থায়ী করল আল-আরাফাহ্ ব্যাংক

৮৬৪ কর্মকর্তাকে স্থায়ী করল আল-আরাফাহ্ ব্যাংক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মানবসম্পদ মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই প্রক্রিয়া পরিচালিত হয় অভ্যন্তরীণ ও বহিঃস্থ অডিট রিপোর্ট এবং নিয়ন্ত্রক সংস্থার সুপারিশ অনুযায়ী।

মূল্যায়নে অংশ নেন মোট ১,৪১৪ জন কর্মকর্তা, যাদের মেধা যাচাই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ। নিরপেক্ষ এ মূল্যায়নের ভিত্তিতে ৮৬৪ জন কর্মকর্তা নির্ধারিত মান অর্জন করে চাকরিতে স্থায়ী হন।

অন্যদিকে, ৫৪৭ জন কর্মকর্তা প্রক্রিয়ায় উত্তীর্ণ না হওয়ায় বাংলাদেশ শ্রম আইন ও ব্যাংকের চাকরি বিধি অনুযায়ী সম্মানজনক অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের সকল প্রাপ্য সুবিধা, ছাড়পত্র ও অভিজ্ঞতা সনদ যথাযথভাবে সরবরাহ করা হয়েছে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ২০২১ সালে নিয়োগ অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়, যাতে স্বচ্ছতা ও নীতিশৃঙ্খলা বজায় থাকে।

তবে ব্যাংক উদ্বেগ জানিয়েছে, কিছু বহিরাগত গোষ্ঠী ও প্রাক্তন কর্মকর্তা এ প্রক্রিয়াকে ঘিরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। ব্যাংকিং কার্যক্রমে বাধা প্রদান করায় তা খাত ও অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সকুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে

সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট...

Recent Comments