Tuesday, April 21, 2026
Home কর্পোরেট ১৩ বছরের সাফল্যের স্বীকৃতি: গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-কে লেনোভোর সম্মাননা

১৩ বছরের সাফল্যের স্বীকৃতি: গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-কে লেনোভোর সম্মাননা

প্রযুক্তির অগ্রযাত্রায় এক যুগের বেশি সময় ধরে হাতে হাত রেখে এগিয়ে চলেছে লেনোভো ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। সেই দীর্ঘদিনের আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং নিরবিচার প্রয়াসের স্বীকৃতি হিসেবে, লেনোভো ৩৬০ এভল্ভ ইভেন্টে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি অর্জন করেছে Best Valued Business Partner 2024-2025 – Bangladesh সম্মাননা।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই সম্মানজনক আয়োজনে, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক,  জসিম উদ্দিন খোন্দকার পুরস্কারটি গ্রহণ করেন।

তিনি বলেন, এই স্বীকৃতি ব্যবসায়িক কৃতিত্বর পাশাপাশি আনুমোদিত লেনোভো প্রোডাক্টসকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টার ফসল। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এবং লেনোভোর এই যুগলযাত্রা বরাবরের মতোই ভবিষ্যতের প্রযুক্তি সম্ভাবনার দরজা উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ।

রেজাউল করিম তুহিন (হেড অফ লেনোভো বিজনেস, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি) থেকে বলেন, “এই অর্জন কেবল আমাদের প্রতিষ্ঠানের নয় – এটি আমাদের পুরো টিমের, আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর, এবং সর্বোপরি বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্য একটি গর্বের মুহূর্ত। আমরা কৃতজ্ঞতা জানাই নাভীন কেজরিওয়াল, ডিরেক্টর – ওভারসিজ বিজনেস, লেনোভো ইন্ডিয়া এবং তাঁর অসাধারণ টিমকে, যাঁদের সহযোগিতা আমাদের এই অর্জনকে সম্ভব করেছে।”

লেনোভো ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি—দীর্ঘ ১৩ বছরের বিশ্বাস ও সাফল্যের গল্পে যুক্ত হলো নতুন অধ্যায়। নব উদ্যমে ও নতুন লক্ষ্য নিয়ে তারা আগামীর প্রযুক্তি-ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে একসাথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments