Thursday, July 2, 2026
Home জাতীয় ১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্রে যেতে হবে :...

১২ ফেব্রুয়ারি ভাগ্য পরিবর্তনের দিন, ৫ আগস্টের মতো ভোটকেন্দ্রে যেতে হবে : টাঙ্গাইলে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১২ তারিখে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় দেওয়ার মাধ্যমে। ৫ আগস্টের পরিবর্তন শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না। এই পরিবর্তন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন হিসেবে। তেমনই ১২ ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন হলে চলবে না। দিনটি হতে হবে ভাগ্য পরিবর্তনের দিন। সেজন্য এই নির্বাচন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত দিনে সাধারণ মানুষ তাদের দাবি ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এর মাধ্য অধিকার ফিরে পাবে।’

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ারও নির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান। জনসভায় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ।

অনুষ্ঠানে টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সফরে আসেন তিনি। এটি তার টাঙ্গাইলে প্রথম রাজনৈতিক সফর।

তার সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় ভরে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

দেশে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে আগামী মাস থেকেই প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) প্রতিষ্ঠার কাজ শুরু হতে যাচ্ছে। এ উদ্যোগের...

Recent Comments