Monday, May 25, 2026
Home কর্পোরেট স্টেট ইউনিভার্সিটিতে জমকালো আয়োজনে শুরু হলো ফার্মা উইক ২০২৫

স্টেট ইউনিভার্সিটিতে জমকালো আয়োজনে শুরু হলো ফার্মা উইক ২০২৫

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের উদ্যোগে সপ্তাহব্যাপী ১৭তম ফার্মা উইক ২০২৫ শুরু হয়েছে। বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উৎসবের সূচনা হয় এক জমকালো র‍্যালির মাধ্যমে, যেখানে শিক্ষার্থীরা হাতে তৈরি ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার বহন করে। এ সময় রঙিন বেলুন ও শুভ্র কবুতর উড়িয়ে ফার্মা উইকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করে বলেন, “ফার্মাসিউটিক্যাল জগতে নতুন দিগন্ত উন্মোচনের জন্য গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। এই আয়োজন তোমাদের দক্ষতা ও মেধাকে বিকশিত করতে সাহায্য করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সম্মানিত সচিব মুহাম্মদ মাহবুবুল হক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন, ট্রেজারার প্রফেসর ড. মো. হাসান কাউসার এবং স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর মো. সাইফুল ইসলাম পাঠান।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মাহবুবুল হক বলেন, “দেশের ফার্মাসিউটিক্যাল খাতে তোমাদের অবদান অনস্বীকার্য। এই আয়োজন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ভবিষ্যতে গবেষণার নতুন পথ তৈরি করবে।” ফার্মা উইক ২০২৫-এ শিক্ষার্থীদের জন্য থাকছে বিভিন্ন কর্মশালা, সেমিনার, পোস্টার প্রদর্শনী, ইনডোর ও আউটডোর গেমস, বিতর্ক প্রতিযোগিতা, ফটো এক্সিবিশন, ফিল্ম ফেস্টিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের একাডেমিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ পাবে।

এই আয়োজনের মূল পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিলেন স্কুল অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের উপদেষ্টা প্রফেসর ড. এম. এ. রশিদ। তিনি বলেন, “ফার্মা উইক শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম। এটি তাদের নতুন জ্ঞান অর্জন এবং গবেষণায় আগ্রহী হতে উৎসাহিত করবে।” সপ্তাহব্যাপী এই আয়োজন ফার্মাসিউটিক্যাল শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments