Tuesday, July 7, 2026
Home পুঁজিবাজার সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ২৪৬ শেয়ারদর

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ২৪৬ শেয়ারদর

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬টির শেয়ারদর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৩ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১১ পয়েন্টে। আর ব্লু-চিপ সূচক ডিএস৩০ ১৭ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৫ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৬০ কোটি ৪৯ লাখ ৩২ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ারদর। বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসিআই পিএলসির চিফ পিপল অফিসার হিসেবে দায়িত্ব নিলেন মো. মঈনুল ইসলাম

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি তাদের মানবসম্পদ কার্যক্রমকে আরও গতিশীল ও ভবিষ্যতমুখী করতে মো. মঈনুল ইসলামকে চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ দিয়েছে। ২০২৬...

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল...

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার (৭ জুলাই)...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৬২তম সভা মঙ্গলবার (৭ জুলাই) প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকটি এক সংবাদ...

Recent Comments