Wednesday, June 24, 2026
Home পুঁজিবাজার সিএপিএম আইবিবিবিএল ইসলামিক ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

সিএপিএম আইবিবিবিএল ইসলামিক ফান্ডের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে ফান্ডটির ট্রাস্টি কমিটি। সিদ্ধান্ত অনুসারে, গত ৩০জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীরা কোনো লভ্যাংশ পাবেন না। আলোচিত বছরে ফান্ডটি নিট লোকসান করায় লভ্যাংশ না দেওয়ার এ সিদ্ধান্ত নেয় কমিটি।

রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে  জানা গেছে, সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি ৭১ পয়সা লোকসান হয়েছে। আগের বছরই ইউনিট প্রতি ১ টাকা ৫৭ পয়সা লোকসান হয়েছিল।

আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৪ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ৬১ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে ক্রয়-মূল্যের ভিত্তিতে ফান্ডের প্রতিটি ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ৪৮ পয়সা, যা বাজারমূল্যে ছিল ৭ টাকা ৯৬ পয়সা।

লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে সিএপিএম অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments