Tuesday, April 21, 2026
Home আইন আদালত সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি

সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি

সরকার প্রথমবারের মতো সারা দেশে বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করেছে। এ উদ্যোগের ফলে ব্যবসা–বাণিজ্য সংশ্লিষ্ট মামলা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ‘বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬’-এর ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরে তিনটি ও চট্টগ্রাম মহানগরে দুটি বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। এছাড়া গাজীপুর, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল মহানগরে একটি করে আদালত থাকবে। ফলে মহানগর এলাকায় মোট ১১টি বাণিজ্যিক আদালত কার্যকর হচ্ছে। মহানগর ও জেলা পর্যায়ের আদালত মিলিয়ে দেশে মোট ৭৩টি বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।

ঢাকায় তিন আদালত

ঢাকা মহানগরে গঠিত তিনটি আদালতের আওতাভুক্ত থানাগুলো আলাদা করে নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্যিক আদালত–১ এর অধীনে ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ক্যান্টনমেন্টসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের থানা।
আদালত–২ এর অধীনে মতিঝিল, রমনা, গুলশান, তেজগাঁও, রামপুরা, ডেমরাসহ মধ্য ও পূর্বাঞ্চল।
আদালত–৩ এর আওতায় পুরান ঢাকা ও আশপাশের কোতোয়ালি, লালবাগ, চকবাজার, খিলগাঁও, মুগদা, সবুজবাগসহ বিভিন্ন থানা।
এ ছাড়া মহানগরের বাইরে ঢাকা জেলার জন্য পৃথক একটি আদালত নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রামে দুই আদালত

চট্টগ্রাম মহানগরে দুটি আদালত গঠন করা হয়েছে। প্রথম আদালতের আওতায় কোতোয়ালি, সদরঘাট, পতেঙ্গা, বন্দর ও ইপিজেড এলাকা এবং দ্বিতীয় আদালতের অধীনে চান্দগাঁও, পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী ও হালিশহরসহ অন্যান্য থানা থাকবে। জেলার জন্য আলাদা আদালতও থাকবে।

বিভাগ ও জেলায় বিস্তৃতি

ঢাকার বাইরে দেশের সব বিভাগ ও গুরুত্বপূর্ণ জেলায় আদালত স্থাপন করা হয়েছে।
ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইলসহ ১২ জেলায়, সিলেট বিভাগের চার জেলায়, ময়মনসিংহ বিভাগের চার জেলায়, রাজশাহী বিভাগের আট জেলায়, রংপুর বিভাগের আট জেলায়, খুলনা বিভাগের ১০ জেলায় এবং বরিশাল বিভাগের ছয় জেলায় বাণিজ্যিক আদালত কার্যকর থাকবে।

দ্রুত বিচার প্রত্যাশা

সংশ্লিষ্টরা বলছেন, বিশেষায়িত এসব আদালত চালুর ফলে ব্যবসা–বাণিজ্য সংক্রান্ত দেনা-পাওনা, চুক্তি বিরোধ, করপোরেট ও বাণিজ্যিক মামলা দ্রুত নিষ্পত্তি হবে, যা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments