Wednesday, June 17, 2026
Home জাতীয় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুরের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুরের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা জেলার সাভারে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে ৪ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম মহিউদ্দিনের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, কারাগারে আটক থাকা ডা. এনামুর রহমানকে আদালতে হাজির করা হলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে ডা. এনামুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় প্রয়োজনীয় কেনাকাটার জন্য সাভার বাসস্ট্যান্ড এলাকায় যান সাজ্জাদ হোসেন। এরপর বিকেল ৪টার দিকে তার বাবা মো. আলমগীর ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর পান।

সাজ্জাদকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তিনি মারা যান। মামলার তথ্য অনুসারে, ৫ আগস্ট সকাল ১০টা ৪০ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাজ্জাদকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং পরে গুলি করেন।

সাজ্জাদের মৃত্যুর ঘটনায় গত বছরের ১৯ আগস্ট তার বাবা মো. আলমগীর বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় ৩২১ জনকে আসামি করা হয়, যার মধ্যে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের নামও রয়েছে। মামলার পর থেকে তদন্ত চলমান রয়েছে এবং এ পর্যন্ত বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments