Friday, July 17, 2026
Home অর্থ-বানিজ্য সাউথইস্ট ব্যাংকের ‘ব্যামেলকো সম্মেলন’ সম্পন্ন

সাউথইস্ট ব্যাংকের ‘ব্যামেলকো সম্মেলন’ সম্পন্ন

 

সাউথইস্ট ব্যাংক পিএলসি. মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৬’ আয়োজন করেছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। তিনি ব্যাংকের সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আইনগত পরিপালন নিশ্চিত করতে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ নির্দেশনা এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অন্যদিকে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন ট্রেড-বেইসড ও ক্রেডিট-বেইসড মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকের করণীয় তুলে ধরেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী। তিনি নতুন উদ্ভূত ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. মাহবুব আলমও এ বিষয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপ-শাখা ও অফশোর ব্যাংকিং ইউনিটের প্রায় ৩৮০ কর্মকর্তা অংশ নেন। সম্মেলনের সমাপনী বক্তব্য দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন। তিনি মানি লন্ডারিং প্রতিরোধে কার্যকর পরিপালন নিশ্চিত করতে সকল কর্মকর্তাকে আরও সচেতন ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সড়কে বর্জ্য ফেলার ঘটনায় ৩ পরিচ্ছন্নতাকর্মী বরখাস্ত

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে তিন পরিচ্ছন্নতাকর্মী হাতেনাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের...

ত্রাণ বিতরণের সময় মঞ্চ ভেঙে পড়লেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত মানুষের চাপে মঞ্চের একটি অংশ ধসে পড়ে। এ সময় মঞ্চে থাকা অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির...

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

Recent Comments