Sunday, April 19, 2026
Home অর্থ-বানিজ্য সবজি আগের দামেই, মুরগির বাজারে অস্থিরতা

সবজি আগের দামেই, মুরগির বাজারে অস্থিরতা

সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। তবে গত এক সপ্তাহে মুরগির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে সোনালি কক মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন ও গ্রীষ্মকালীন অধিকাংশ সবজির দামে কোনো পরিবর্তন নেই। ক্রেতারা বলছেন, সবজির দামে স্থিতিশীলতা থাকলেও মুরগির দাম বাড়ায় ব্যয় বেড়েছে।

এসব বাজারে গ্রীষ্মকালীন সবজির মধ্যে বরবটি ১৪০ টাকা, বেগুন প্রকারভেদে ৬০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ১৪০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা এবং ধুন্দল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা এবং খিরা ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

বাজারগুলোতে লেবুর হালি ১০ থেকে ৩০ টাকা, দেশি ধনেপাতা ১০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা হালি ৪০ টাকা, চালকুমড়া ৫০ টাকা পিস এবং ক্যাপসিকাম ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে নতুন আলু কেজিতে ৫ টাকা কমে ২৫ টাকা, পুরোনো আলু ২০ টাকা, দেশি পুরোনো পেঁয়াজ কেজিতে ১৩০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা, নতুন পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা এবং পেঁয়াজকলি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে সোনালি কক মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে ৩০০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ৩১০ টাকা এবং সাদা লেয়ার ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগি কেজিতে ১৮০ টাকা এবং দেশি মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছ প্রতি কেজি ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছ (আকারভেদে) ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি শিং ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, রুই মাছ (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে ১ হাজার টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙাশ ১৭০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকা, মলা মাছ ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৩০০ টাকা, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকা এবং পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে গরুর মাংস কেজি প্রতি ৭৫০ থেকে ৭৬০ টাকা, গরুর কলিজা ৭৬০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে দেশি আদা ১৪০ থেকে ১৬০ টাকা, চায়না আদা ২২০ টাকা, দেশি রসুন ১৪০ টাকা, ভারতীয় রসুন ১৭০ থেকে ১৮০ টাকা এবং দেশি মসুর ডাল ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে এক ডজন লাল ডিম ১১০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments