Tuesday, June 16, 2026
Home কর্পোরেট শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

শ্রীপুরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

আর্থিক লেনদেন আরও সহজ এবং দ্রুততর করতে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত আরবেলা ফ্যাশন লিমিটেড প্রতিষ্ঠান প্রাঙ্গণে এটিএম বুথ স্থাপন করেছে আইএফআইসি ব্যাংক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের হেড অব অপারেশনস হেলাল আহমেদ ও আরবেলা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালকএমডি জিয়াউল হাসান।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের গুলশান ব্রাঞ্চের চিফ ম্যানেজার সৈয়দ হাসানুজ্জামান ও মাওনা ব্রাঞ্চের ম্যানেজার মো. আরিফুর রহমানসহ আইএফআইসি ব্যাংক ও আরবেলা ফ্যাশন লিমিটেডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গ্রাহকগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ এটিএম বুথটির মাধ্যমে সহজেই টাকা উত্তোলন, আইএফআইসি বা অন্য ব্যাংকের একাউন্ট ও কার্ডে ফান্ড ট্রান্সফার, ব্যালন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার্ড এক্টিভ ও পিন পরিবর্তন সহ অন্যান্য এটিএম সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। আইএফআইসি ব্যাংক এই ধরনের প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের সুবিধা প্রদান করতে এবং দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

Recent Comments