Sunday, July 26, 2026
Home পুঁজিবাজার শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

শেয়ারবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে বিআরবি ক্যাবল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় আইসিবি বিআরবি ক্যাবলকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে।

রোববার (২৪ মে) কুষ্টিয়ায় বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয় ও উৎপাদন কারখানায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদা খাতুন, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিক রওশন আলমসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার থেকে বিআরবি ক্যাবল ঠিক কত টাকা মূলধন উত্তোলন করবে, সে বিষয়টি এখনো নির্ধারণ করা হয়নি। এ প্রসঙ্গে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মাজেদা খাতুন টিবিএসকে জানান, প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বা হিসাব বিবরণী পর্যালোচনা করার পর মূলধন উত্তোলনের পরিমাণ চূড়ান্ত করা হবে।

বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্যাবল ও কন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে একটি সুপরিচিত নাম। কোম্পানিটি বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ক্যাবল উৎপাদনকারী কোম্পানিগুলোর মধ্যে ৩৩তম অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সঞ্চালন, গৃহস্থালি ওয়্যারিং, অপটিক্যাল ফাইবার ক্যাবলস, মেরিন ক্যাবলস, বিআরবি ফ্যান এবং কন্ডাক্টরসহ বিস্তৃত পণ্য সরবরাহ করে, যা দেশের বিদ্যুৎ, অবকাঠামো, টেলিযোগাযোগ এবং শিল্প উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতের জন্য অপরিহার্য।

উল্লেখ্য, বিআরবি গ্রুপ দেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী, যার অধীনে কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি এনার্জি লিমিটেড, বিআরবি পলিমার লিমিটেড, বিআরবি হসপিটাল লিমিটেড ও বিআরবি সিকিউরিটিজ লিমিটেডসহ মোট ১৪টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

আইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাডভাইজরি এবং ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি বিআরবি ক্যাবলর ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। তারা মনে করে, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের মতো মৌলভিত্তিসম্পন্ন ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে গুণগত মানসম্পন্ন সিকিউরিটিজের সরবরাহ বৃদ্ধি পাবে। এটি সার্বিকভাবে পুঁজিবাজারের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীসহ সকল অংশীজনের মধ্যে আস্থা ও ইতিবাচক মনোভাব তৈরি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments