Friday, June 5, 2026
Home কর্পোরেট শাহ্জালাল ইসলামী ব্যাংক ও সেবা এগ্রো-টেকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও সেবা এগ্রো-টেকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন

দেশের  কৃষি খাতে উৎপাদনশীলতা বাড়াতে এবং আমদানিনির্ভরতা হ্রাস করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সেবা এগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই উদ্যোগের লক্ষ্য হলো কৃষি খাতে পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতি মোকাবিলায় দেশের কৃষকদের সঠিক সহায়তা প্রদান। চুক্তির আওতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি উদ্যোক্তাদের জন্য সহজ বিনিয়োগ সুবিধা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং সেবা এগ্রো-টেকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী বোরহান আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

শাহজালাল ইসলামী ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আবদুর রহিমসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ উদ্যোগ দেশের কৃষি খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments