Friday, March 13, 2026
Home কর্পোরেট শাহ্জালাল ইসলামী ব্যাংক ও নগদের মধ্যে চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও নগদের মধ্যে চুক্তি

প্রবাসীদের পাঠানো বৈদেশিক রেমিট্যান্স দ্রুত, নিরাপদ ও নির্বিঘ্নে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার ঢাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ ও নগদের প্রশাসক মো. মোতাসেম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স শাহ্জালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের নগদ মোবাইল ওয়ালেটে পৌঁছে দেয়া হবে। ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) অথবা ব্যাংকের মাধ্যমে সহজেই দেশে অর্থ পাঠাতে পারবেন। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থানে সুবিধাভোগীরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন।
অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক (এফসিএ), আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব, ব্যাংকের ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্টের প্রধান মোহাম্মদ শাখাওয়াত হোসাইন এবং জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া নগদের সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ জাহিদুল ইসলাম (সজল)সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন: মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।...

সংসদের পরিবেশে স্লোগান গ্রহণযোগ্য নয়: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের ওয়াক আউট নিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন,...

ঈদের আগে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ডিম, মুরগি, ভোজ্যতেল, ডাল ও মসলাসহ বেশ কিছু পণ্যের দাম...

সংসদে বিরোধীদলীয় নেতার সারিতে জায়গা পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই স্পিকারের বাম পাশে বিরোধীদলীয় বেঞ্চে...

Recent Comments