লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে যশোরের শার্শায় শীতার্ত চার শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার শার্শা সরকারি মহিলা কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও যশোর শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মাদ শাহাদাত হোসেন এবং শার্শা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজা বানু উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং লংকাবাংলা ফাইন্যান্সের যশোর শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা। উল্লেখ্য, লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


