Tuesday, March 10, 2026
Home কর্পোরেট শান্ত মারিয়াম ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ডিএসই পরিদর্শন

শান্ত মারিয়াম ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ডিএসই পরিদর্শন

ডিএসই সবসময়ই দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে সচেষ্ট। সেই লক্ষ্যেই পুঁজিবাজার সম্পর্কে সঠিক ও কার্যকর জ্ঞান ছড়িয়ে দিতে এবং শিক্ষাব্যবস্থার সঙ্গে পুঁজিবাজারের সম্পর্ক আরও দৃঢ় করতে আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, দেশের শিক্ষার্থীদের মাঝে যদি পুঁজিবাজার সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলা যায়, তাহলে তারা ভবিষ্যতে সচেতন বিনিয়োগকারী, গবেষক, এমনকি দক্ষ পুঁজিবাজার পেশাজীবী হিসেবে গড়ে উঠবে।

গতকাল ৩০ জুলাই ২০২৫ তারিখে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক নাসরিন জাহান-এর নেতৃত্বে ৮০ জন শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে ডিএসই’র ট্রেনিং একাডেমিতে আসলে সমাপণী অনুষ্ঠানে ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব:) মোহাম্মদ কামরুজ্জামান এসব কথা বলেন৷ এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আপনারা পুঁজিবাজারের গঠন, কার্যক্রম, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং ঝুঁকি নিরসন সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করেছেন। আমাদের এই উদ্যোগ তখনই স্বার্থক হবে, যদি আপনারা এ প্রশিক্ষণ কর্মশালা থেকে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন এবং অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে পারেন।

তার আগে পাবলিক ও প্রাইভেট ইউনিভার্টির শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমী শিক্ষা ও সচেতনতামূলক ধারাবাহিক এই কর্মশালার শুরুতেই ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো: আসিফুর রহমান সকলকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষাথীরাই দেশের ভবিষ্যতে নেতৃত্ব দেবে৷ বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে প্রযুক্তি ভিত্তিক মানবিক মানুষ তৈরিতে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা সবসময় নতুন কিছু শেখার প্রতি আগ্রহী থাকে৷ আর নতুনদের হাত ধরেই উন্মোচিত হয় সম্ভাবনার এক নতুন দিগন্ত৷ আজকের এ আয়োজন পুঁজিবাজারের তথ্য প্রযুক্তিসহ সামগ্রিক কার্যক্রম সম্পর্কে প্রাকটিক্যালভাবে জানার একটি বড় সুযোগ। বিশ্বজুড়ে পুঁজিবাজার এখন প্রযুক্তিনির্ভর। ডিএসইও এর ব্যতিক্রম নয়। আমরা প্রতিনিয়ত আমাদের ট্রেডিং প্ল্যাটফর্ম, ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম, সার্ভেইলেন্স ও সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছি। প্রযুক্তির ব্যবহার কেবল লেনদেনের গতি ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে না, এটি বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীর আস্থাও বাড়ায়। আজকের এই প্রোগামে যা জানা যাবে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যেমন কাজে আসবে, তেমনি ছাত্রছাত্রীদের জন্যও কাজে আসবে বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ব্যাপক। এখানে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রেডিং কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে৷ পুঁজিবাজারের মাধ্যমে দেশের ছোট বড় সব ধরনের শিল্পায়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টি হয়৷

পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷ মূল প্রবন্ধে তিনি পুঁজিবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা, বর্তমান পরিস্থিতি, ভবিষ্যত প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঘটনার তদন্তে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বিরুদ্ধে আসামিকে জামিন করিয়ে দিতে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর পুরো ট্রাইব্যুনালের কার্যক্রম খতিয়ে দেখতে পাঁচ...

গিভ টু গেইন” প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ঢাকাসহ আশপাশের এলাকায় কমর্রত ব্যাংকের নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ঢাকায়...

ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেফতারে পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যার মামলায় ২৮ জনের বিরুদ্ধে দেওয়া পুলিশের ব্যুরো অব...

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র যুদ্ধ পরিস্থিতির জেরে সোমবার (৯ মার্চ) বিশ্ববাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। এতে জ্বালানি তেলের দাম হঠাৎ করে লাফিয়ে...

Recent Comments