সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। এদিন লেনদেনের পরিমাণে শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতের শীর্ষ প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসি। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট ৪২ কোটি ১১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা দিনের সর্বোচ্চ।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস, যার শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ টাকার। অপরদিকে, তৃতীয় স্থানে উঠে এসেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), যার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ০৩ লাখ টাকা।
শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য হলো— সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।


