Friday, July 3, 2026
Home পুঁজিবাজার লেনদেনের বৃদ্ধিতে সূচকের উত্থান

লেনদেনের বৃদ্ধিতে সূচকের উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারের লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকগুলোর উত্থান লক্ষ্য করা গেছে। অধিকাংশ কোম্পানির শেয়ারদরে বৃদ্ধি ঘটেছে, যা বিনিয়োগকারীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি করছে।

ডিএসই সূত্র অনুযায়ী, সকাল ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স ১৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,২০৯ পয়েন্টে পৌঁছেছে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১,১৫২ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১,৯১৯ পয়েন্টে রয়েছে।

এদিন ৩৭৭টি কোম্পানি এবং মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২০৭টির শেয়ারদর বৃদ্ধি পায়, ১১২টির কমে যায় এবং ৫৮টির শেয়ারদর অপরিবর্তিত থাকে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৩ কোটি ৯১ লাখ টাকায়।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে ২১,৪৮৪ পয়েন্টে অবস্থান করছে। সেখানে ৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩৯টির শেয়ারদর বেড়েছে, ২৪টির কমেছে এবং ৮টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। আলোচিত সময়ে সিএসইতে লেনদেনের পরিমাণ ১ কোটি ৪৮ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments